Loader
Please wait...

Processing your request

আমাদের সম্পর্কে

About Image
১২ + বছরের
অভিজ্ঞতা
আমাদের গল্প জানুন

যৌথ মালিকানায় আধুনিক আবাসিক প্রকল্প

দ্য ব্যাচেলর গ্রুপ বাংলাদেশে আধুনিক আবাসিক প্রকল্প উন্নয়নে কাজ করছে, যেখানে পরিকল্পিত আবাসন, মানসম্মত নির্মাণ, গ্রাহক সন্তুষ্টি এবং দীর্ঘমেয়াদি মূল্যকে গুরুত্ব দেওয়া হয়। আমাদের আবাসিক প্রকল্পগুলো পরিবারগুলোর জন্য আরামদায়ক ও পরিকল্পিত জীবনযাপনের পরিবেশ তৈরি করার পাশাপাশি গ্রাহক ও বিনিয়োগকারীদের জন্য সম্ভাবনাময় সম্পত্তির সুযোগ তৈরি করতে লক্ষ্যবদ্ধ।

যৌথ মালিকানাভিত্তিক আবাসিক প্রকল্পের মাধ্যমে আমরা মানসম্মত সম্পত্তির সুযোগ আরও সহজলভ্য করার চেষ্টা করছি। প্রকল্প পরিকল্পনা থেকে গ্রাহকসেবা পর্যন্ত প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীল উন্নয়নকে আমরা গুরুত্ব দিই।

আমাদের আবাসিক প্রকল্প উন্নয়নের মূল লক্ষ্য হলো সঠিক পরিকল্পনা, আধুনিক সুযোগ-সুবিধা এবং মানসম্মত পরিবেশের সমন্বয় করা। আমরা বিশ্বাস করি, একটি সফল আবাসিক প্রকল্প শুধু একটি মূল্যবান সম্পদ নয়; এটি মানুষের জন্য একটি আরামদায়ক, নিরাপদ ও টেকসই বসবাসের পরিবেশও তৈরি করে।

আমাদের অঙ্গীকার

বিশেষ লক্ষ্য

উন্নত সেবা, নিরাপদ পরিবেশ, পর্যটন উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি মানবিক ও টেকসই বাংলাদেশ গঠনে ব্যাচেলর গ্রুপ কাজ করে যাচ্ছে।

আমাদের ভিশন

লক্ষ্য ও উদ্দেশ্য

মানুষের দক্ষতা, উদ্যোক্তা মনোভাব, পরিবেশ সচেতনতা এবং আধুনিক পরিকল্পনার মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে এগিয়ে নেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।

  • এরই ধারাবাহিকতায় ব্যাচেলর গ্রুপ দেশের সৌন্দর্য বৃদ্ধি ও মানব উন্নয়নের পথে দৃঢ় প্রতিজ্ঞায় এগিয়ে চলছে।
  • দেশের উন্নয়ন শুধু অবকাঠামোতে নয়; মানুষের মানসিকতা, শিক্ষা, দক্ষতা, সচেতনতা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই প্রকৃত উন্নয়ন সম্ভব।
  • ব্যাচেলর গ্রুপ শুধু একটি কোম্পানি নয়; এটি কোটি মানুষের আশা, একটি সুন্দর, উন্নত, টেকসই ও মানবিক বাংলাদেশের স্বপ্ন।
  • দেশের সৌন্দর্য সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করা
  • বাংলাদেশের প্রতিটি জেলা শহরে পরিকল্পিত ও আধুনিক আবাসিক এলাকা গড়ে তোলা এবং পর্যটন কেন্দ্রগুলোকে পরিবেশবান্ধব করে দেশের সৌন্দর্যকে বিশ্ব দরবারে মডেল হিসেবে তুলে ধরা।
  • তরুণদের চিন্তাভাবনা, সৃজনশীলতা এবং প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা।
  • প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং দেশ ও সমাজ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।
  • পর্যাপ্ত প্রশিক্ষণ, পুঁজি, মেন্টরশিপ এবং বৈশ্বিক বাজার সংযোগে সহায়তা দেওয়া।
  • দেশে-বিদেশে চাকরি খোঁজার মানসিকতা থেকে বেরিয়ে নতুন ব্যবসা ও স্টার্টআপ চালু করতে তরুণদের উৎসাহিত করা।
  • ব্যাচেলর গ্রুপ শুধু ব্যবসা করে না; উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে একটি শক্তিশালী অর্থনৈতিক ইকোসিস্টেম গড়ে তোলে।
  • ব্যাচেলর গ্রুপ বিশ্বাস করে, মানুষের উন্নয়নের মধ্য দিয়েই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব।